Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাছ চোর সন্দেহে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ চন্দ্র মণ্ডল উপজেলার জেয়ালা গ্রামের মনিন্দ নাথের ছেলে। স্থানীয়দের অভিযোগ, মাছ চুরির সন্দেহে ঘেরমালিক বিশ্বনাথ ঘোষের লোকজন তাঁকে আটক করে মারধর করেন। এ সময় ১৫ থেকে ২০ জন মিলে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেন এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যান। সুলেখা মণ্ডলের দাবি, উদ্ধারের সময় তাঁর স্বামী কথা বলতে পারছিলেন এবং হামলাকারীদের কয়েকজনের নাম তাঁকে জানিয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় পার্থ প্রতীম মণ্ডল ও প্রকাশ মণ্ডলসহ কয়েকজন জানান, ক্ষিতিশের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তাঁর মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের ক্ষতও দেখা গেছে।

তালা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, ক্ষিতিশ মণ্ডলকে শুক্রবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার জানিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দায় নির্ধারণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।