Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা

নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় এসএসসি ১৯৮০ ও ১৯৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে লোহাগড়ার রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এস এম সরোয়ার রহমান।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক মো. খায়রুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন চিকিৎসক পরিতোষ কুমার পালিত, প্রকৌশলী আলিনুর রহমান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম কিবরিয়া, অধ্যাপক রবিউল ইসলাম, সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচি, সহকারী অধ্যাপক খান আমিরুল ইসলাম, চিকিৎসক আহসানুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মান্নান আলী, খসরুজ্জামান অনু ও প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলামসহ অনেকে।

মিলনমেলায় পদ-পদবি ও পেশাগত পরিচয় ভুলে বন্ধুরা ফিরে যান তাঁদের ছাত্রজীবনের স্মৃতিতে। কর্মজীবন, দাম্পত্য ও পারিবারিক জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন তাঁরা। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। চলে আলিঙ্গন, আড্ডা ও ছবি তোলার পর্ব।

দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। পরে বিকেলে মধুমতি নদীতে নৌভ্রমণ ও আনন্দ-আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলা শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।