Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিলল পিস্তল-গুলি, আটক চালক

বেনাপোল প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের ছাউনির ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালক মিয়ারাজ গাইন (২৭) কে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মিয়ারাজ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ পুলিশের একটি দল মুরগিবাহী ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।