Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূজা শেষ হওয়া পর্যন্ত নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর: এমপি খোকন তালুকদার

কালকিনি-ডাসার প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডাসার উপজেলা বিএনপির আয়োজনে সংসদ সদস্যের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন আপনাদের পাশে থাকি। এই দল সবসময় আপনাদের পাশে রয়েছে। উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ করতে প্রশাসনের প্রতিটি সেক্টর নিরলসভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এর অন্যতম উদাহরণ ফ্যামিলি কার্ড। মায়েদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মা সুস্থ ও সবল থাকলে পরিবারও ভালো থাকে।

ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, কালকিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।