Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ২৩ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিল জেলা পরিষদ

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের হলরুমে নোয়াখালী পৌরসভার ১৫টি ও সদর উপজেলার ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তাসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আর্থিক সহায়তা পাওয়া সনাতন ধর্মাবলম্বীরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা মনে করেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।