Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে তাঁকে আটক করেন জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে আটক যুবককে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাঁর বাড়ি উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে।

মঙ্গলবার বিকেলে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।