Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

রোববার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। কর্মসূচি পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।

মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন, সেলিম আহমেদ, সাংবাদিক রাসেল আহমেদসহ স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তাঁরা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় সাংবাদিক জুনায়েদ আহমেদ, মো. সায়েম, জাকির হোসেন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মো. এরশাদ মিয়া, সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির। তাঁর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে সাংবাদিকেরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।