Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

Link Copied!

মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তিনি উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির ও ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি দুর্গামন্দির পরিদর্শন করেন। এর আগে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের অগ্রগতিও ঘুরে দেখেন তিনি।

মন্দির পরিদর্শনকালে কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথ, ভাস্কর সাহা ও উপদেষ্টা দীপঙ্কর দাসসহ সংশ্লিষ্টরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বলবাড়ি দুর্গামন্দিরে পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাত) জোমাদ্দার, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সমাজসেবক মো. জুলফিকার আলী হায়দার হাওলাদার ও উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।