Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় নেতাদের মতামতে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হবে না। যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন। স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দলীয়ভাবে নির্বাচনের জন্য একজনকে মনোনীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন এমপি।

মঙ্গলবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে গৈলা ও রত্নপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কোনো ভোট ডাকাতি হয়নি।” তিনি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন খান মনু ও রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, আব্দুল মন্নান আকন, শামসুল হক খোকন, কার্তিক বেপারী ও খন্দকার মোহাম্মদ আলী।

এ ছাড়া বক্তব্য দেন মহিলা দলের নেত্রী সাজেদা বাহাদুর, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন তরু, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব বদিউজ্জামান সরল, রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব তরিকুল ইসলাম রিপনসহ স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।