Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি 
অক্টোবর ২১, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাঈদ হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত আফফান ডাক্তারের ছেলে এবং একই গ্রামের দারুল আবরার মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর দুপুরে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস চলাকালে শিক্ষক সাঈদ হোসেন কৌশলে তৃতীয় শ্রেণির এক শিশুকে মাদ্রাসার অফিসকক্ষে ডেকে নেন। পরে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটি চিৎকার করলে সহপাঠী ও স্থানীয় কয়েকজন নারী ঘটনাস্থলে ছুটে আসায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে শিশুটি উপস্থিত ব্যক্তিদের কাছে ঘটনার বর্ণনা দেয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে শিশুটির মা তাতে রাজি না হয়ে গতকাল (২০ অক্টোবর) দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, একটি প্রতিযোগিতা উপলক্ষে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস চলছিল। অন্য শিক্ষার্থীরা চলে গেলেও ওই শিশুকে আটকে রেখে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মীমাংসার চেষ্টা করেন। পরে শিশুটির মা থানায় অভিযোগ দিলে মামলা নথিভুক্ত করা হয় এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।