Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রটির নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।

কেন্দ্রটির পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা হামিদুল হক রানুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান ডলার, উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকি শাহিন, সমাজসেবক হাবিবুর রহমান সাবু, রোম্মানুল হক ও ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কর্মব্যস্ত মানুষের ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ সহজ করতে ‘আলোর সন্ধানে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে নামাজ ও শুদ্ধ আরবি শেখার এ উদ্যোগকে তাঁরা স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।