Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার

Link Copied!

 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মোখলেছুর রহমান (৪০) নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোখলেছুর রহমান। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানের আবাসিক বোর্ডিংয়ে থাকে।

অভিযোগ অনুযায়ী, শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। গত কয়েক দিন ধরে রাতের বেলায়ও শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করেন অভিযুক্ত শিক্ষক। এ সময় শিশুটি চিৎকার করলে তাঁর মুখ চেপে ধরা হয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করা হয়।

পরে বাড়িতে ফিরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় আশাশুনি থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২২ অক্টোবর ২০২৬ তারিখে ২০ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।