Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে মাদারীপুর পরিবহনের উদ্বোধন, প্রতিবন্ধীকে সহায়তা

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে খাসেরহাট-ঢাকা রুটে ‘মাদারীপুর পরিবহন’ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। একই দিনে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিবন্ধী আব্দুল জলিলকে ঘর সংস্কারের সহায়তা ও এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন। কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট এলাকায় এ আয়োজন করা হয়। নতুন এ সার্ভিসের আওতায় প্রতিদিন খাসেরহাট গোলচত্বর থেকে ঢাকায় ছয়টি এবং ঢাকা থেকে খাসেরহাটে ছয়টি ট্রিপ চলাচল করবে।

এদিকে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী আব্দুল জলিলকে ঘর সংস্কারের সহায়তা ও এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী লিটন তালুকদার, গোপালপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক আতিকুর রহমান আজাদ, যুবদল নেতা শামীম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।