Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সাহিদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফ পাঠান এবং পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো. আমীর হোসাইন গাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অঞ্জন পালসহ সংগঠনের সদস্য ও শিক্ষক-কর্মচারীরা।

সভায় সংগঠনের কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রাকিব/শারমিন 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।