Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মিথ্যা: আবুল কাশেম

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলে জমি নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন সি অ্যান্ড এফ ব্যবসায়ী ও বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

শনিবার (২৪ অক্টোবর) যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তাঁকে ও তাঁর রাজনৈতিক দলকে হেয়প্রতিপন্ন করতে এসব অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে।

এর আগে গত ২০ অক্টোবর হযরত আলী সংবাদ সম্মেলন করে আবুল কাশেমসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আবুল কাশেম বলেন, বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর এলাকায় প্রায় ৫০ শতক সরকারি খাসজমি নিয়ে মোখলেছুর রহমান ও জালাল উদ্দীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি জালাল উদ্দীনের স্ত্রী সেখানে গোয়ালঘর নির্মাণের জন্য কলাম তুললে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হযরত আলী আদালতে মামলা করেছেন, যা বর্তমানে পিবিআই ও বেনাপোল পোর্ট থানা তদন্ত করছে।

তিনি আরও দাবি করেন, জমিটি সরকারি খাস হওয়ায় সেখানে তাঁর বা হযরত আলীর কোনো ব্যক্তিগত মালিকানা নেই। গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সঙ্গে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের কোনো ভিত্তি নেই।

আবুল কাশেমের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে হযরত আলী সক্রিয় ছিলেন। ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তাঁর সম্মানহানি করতেই এসব অভিযোগ তোলা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।