Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে সুমি বেগম (৩৮) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের মাল্লা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে সুমি বেগমের সঙ্গে পাশের হাটখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোশারফ মিয়ার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, মোশারফ মিয়া নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করতেন।

পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় সুমি বিষপান করেন বলে জানা গেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে স্বজনেরা মৃত্যুর খবর পেয়ে কালীগঞ্জ থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।