Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় বসতঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নিজ বসতঘর থেকে মহরাব উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভুতছাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহরাব উদ্দিন নিজের বসতবাড়ির এক কোণে মুদি দোকান পরিচালনা করতেন। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারে তাঁর এক ছেলে এবং দ্বিতীয় সংসারে দুই মেয়ে রয়েছে।

শনিবার গভীর রাতে বাড়িতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মহরাব উদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান। ওই সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঘটনাস্থল থেকে যৌন উত্তেজক সিরাপের চার বোতল জব্দ করা হয়েছে। এর মধ্যে দুটি বোতল খালি ছিল।

নিহত মহরাব উদ্দিন ওই গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করার আগ্রহ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।