Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র‍্যালি

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে সপ্তমবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলার পারুলিয়া ফুটবল মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে ফেয়ার মিশনের ৩৬টি শাখা ইউনিটের প্রায় ৬০০ সদস্যসহ পাঁচ শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। র‍্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহম্মেদ (বিপিএম), বাংলা একাডেমির সহকারী পরিচালক শাহেদ মনতাজ, ঢাকার হোমিও স্বাস্থ্যের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, দেবহাটা থানার এসআই শহর আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি কোমরপুর, পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুর এলাকায় প্রদক্ষিণ করে। এসব স্থানে পথসভায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। পরে পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট অহিদুল ইসলাম অপু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।