শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকস ভর্তি একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা থেকে সিএনজিটি জব্দ করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান চালক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে একটি যাত্রীবাহী সিএনজিতে করে ভারতীয় কসমেটিকস নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সেটি আটক করেন। এ সময় চালক পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায় পুলিশ।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪৪০টি জনসন বেবি সোপ ও ৭৭৫টি সেসা হেয়ার অয়েল। এসব পণ্যের জব্দমূল্য ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

