বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর নিলক্ষিয়া পাবলিক কলেজের হলরুমে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, প্রভাষক মাজেদ সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম ও বিএনপি নেতা মামুনসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভায় আবদুল মজিদ সরকারের রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান তুলে ধরেন বক্তারা। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

