Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ৪০০ বছরের ঐতিহ্যবাহী কালীমন্দিরে দীপান্বিতা কালীপূজা

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বনারায়ণপুর গ্রামের সিনিয়র শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর বাড়িতে অবস্থিত মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পূজার আয়োজন করা হয়।

প্রতিবছরের মতো এবারও পূজার ঘটস্থাপনসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সিনিয়র শিক্ষক ও পারিবারিক পুরোহিত স্বপন কুমার চক্রবর্তী।

বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক ও ঠাকুরবাড়ির সন্তান সুকান্ত কুমার চক্রবর্তী জানান, পূর্বনারায়ণপুরের ঠাকুরবাড়িতে কয়েক পুরুষ ধরে প্রায় ৪০০ বছর ধরে মন্দিরটিতে নিয়মিত নিত্যপূজার পাশাপাশি প্রতি অমাবস্যায় বিশেষ পূজার্চনা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে এ পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়।

পূজার কর্মসূচির মধ্যে ছিল প্রদীপ প্রজ্বালন ও দীপদান, গঙ্গাপূজা, শ্রীশ্রী দক্ষিণা কালীমায়ের পূজা, ভোগ নিবেদন, যজ্ঞ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শান্তিমন্ত্র পাঠ।

আয়োজক স্বপন কুমার চক্রবর্তী আশা প্রকাশ করেন, মায়ের আশীর্বাদে বিশ্ব থেকে অশান্তি, হিংসা ও বিদ্বেষ দূর হয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।