Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় কলেজের ফটকে টায়ারে আগুন, ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় সরকারি নর্থ খুলনা কলেজের ফটকে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলা সদর এলাকার নাজির লস্করের ছেলে মিল্টন লস্কর (২৪), আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. জাওয়াদুল কারিম (২১), পারখালি এলাকার বাবুল শিকদারের ছেলে নাফিস শিকদার (২২) এবং ইখড়ি চড়পাড়ি এলাকার শফিকুল কাজীর ছেলে আলিফ কাজী (২০)।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাঁদের বিরুদ্ধে টায়ারে আগুন জ্বালিয়ে সংঘাত সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো ও নাশকতাসহ বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওসি বলেন, সোমবার রাতে সরকারি নর্থ খুলনা কলেজের ফটকে টায়ারে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, তেরখাদার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।