Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় জজ আদালতের প্রাচীরে, একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া আটটার দিকে প্রেসক্লাব যশোরের পশ্চিম পাশে জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ান।

হৃদয় নামে এক ইজিবাইকচালক জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি সিভিল কোর্ট মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। পরে ফিরে এসে জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান।

তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তিনি দেখেননি।

খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন।

এএসআই নুর ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা।

তমাল আহমেদ বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের বিভিন্ন স্থাপনায়ও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, সন্ধ্যার পর প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।

জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের পরপরই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে পড়ে বিস্ফোরিত হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে।বোমা হামলায় জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।