Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে নানা আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ নানা আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনার নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন ঘোড়াশাল পৌরসভা সভাপতি আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান সোহেল ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, দৈনিক ভোরের চেতনার পলাশ উপজেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, বেলায়েত হোসেন, মামুন, পিঙ্কু এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ফারদিন হাসান দীপ্তসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব। অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে সাহসী লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানানো একজন দায়িত্বশীল সাংবাদিকের কর্তব্য।

বক্তারা আশা প্রকাশ করেন, দৈনিক ভোরের চেতনা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে।

আলোচনা সভা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।