Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে পুলিশের অভিযানে ৮৭ যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ২ লাখ ৩৪ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি 
নভেম্বর ১৫, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে দুই পেশাদার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার (১৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি মোটরসাইকেল আটক, পাঁচটি প্রাইভেটকারসহ মোট ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

থানাভিত্তিক অভিযানে নরসিংদী মডেল থানা-পুলিশ তিনটি চেকপোস্ট পরিচালনা করে তিনটি মোটরসাইকেল আটক করে। এ ছাড়া পাঁচটি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। মাধবদী থানা-পুলিশ আটটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ২ হাজার টাকা, পলাশ থানা-পুলিশ চারটির বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা এবং শিবপুর থানা-পুলিশ ১১টির বিরুদ্ধে মামলা করে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ ছাড়া মনোহরদী থানা-পুলিশ একটি মোটরসাইকেল আটক, ১১টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। বেলাব থানা-পুলিশ পাঁচটি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ২৩ হাজার টাকা এবং রায়পুরা থানা-পুলিশ চারটির বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। জেলা ট্রাফিক বিভাগ দুটি মোটরসাইকেল আটক করে। পাশাপাশি পাঁচটি গাড়ি ও ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করে।

অন্যদিকে, গত ১৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার মরজাল এলাকার মেসার্স আমিন এন্টারপ্রাইজ পাম্পে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহমদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩২) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে রায়হান মিয়া (৩০)।

পুলিশ জানায়, তাঁরা পেশাদার অপহরণকারী। অভিযানে তাঁদের হেফাজত থেকে একটি কালো রঙের পুরোনো প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৩৪১) এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।