Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৮ ডিসেম্বর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা, যশোর বোর্ডে পরীক্ষার্থী ৪২ হাজার ৫৬

যশোর প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। বোর্ডের আওতাধীন ১০ জেলার ৮০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ৪২ হাজার ৫৬ জন শিক্ষার্থী। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোরে।

ইতোমধ্যে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী।

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, যশোর জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৭ জন, খুলনার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭৪৮ জন, বাগেরহাটের ১১টি কেন্দ্রে ৩ হাজার ৫৬২ জন এবং সাতক্ষীরার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এ ছাড়া কুষ্টিয়ার ৮টি কেন্দ্রে ৫ হাজার ৪১৩ জন, চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন, মেহেরপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন, নড়াইলের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৩ জন, ঝিনাইদহের ৮টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৩ জন এবং মাগুরার ৫টি কেন্দ্রে ২ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বোর্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।