Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একজন ডিলার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে নিজ এলাকা থেকে কোম্পানির একটি সভায় যোগ দিতে মোটরসাইকেল নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন সাইফুল। পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে পৌঁছালে একই অভিমুখে চলাচলকারী একটি অজ্ঞাতনামা ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।