Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বাউল গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ১৬, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাউল গানের মাধ্যমে প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রচারণা শুরু হয়। এ সময় শিল্পীদের পরিবেশিত বাউল গান শুনতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

গানের কথায় ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন করণীয় তুলে ধরেন শিল্পীরা। বাড়ির আঙিনা ও আশপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো এবং ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গু ছোঁয়াচে রোগ নয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

গত কয়েক সপ্তাহে চিতলমারীসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক প্রচারণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে উপস্থিত সরোয়ার হোসেন বলেন, এটি সরকারের একটি ভালো উদ্যোগ। গ্রামের অনেক মানুষ এখনো ডেঙ্গু আক্রান্ত হলে কী করণীয়, তা জানেন না। এভাবে গান ও প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

এ বিষয়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার জানান, বাগেরহাটের নয়টি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচারণা চালানো হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল মিটিং, পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ এবং গানের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।