Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান পেলেন জেলা পুলিশের সম্মাননা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং বড় ধরনের প্রেশার কুকার বোমা উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জেলা পুলিশের সম্মাননা পেয়েছেন।

সম্প্রতি বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান তাঁর হাতে নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রের দায়িত্ব পালনে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। আমি সরকারি পোশাক পরেছি, তাই রাষ্ট্রের স্বার্থে অর্পিত যেকোনো দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “অতীতে থানায় হামলা চালিয়ে আমার মনোবল ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো বাধা কিংবা ভয়ভীতি আমাকে দায়িত্ব থেকে পিছিয়ে দিতে পারেনি। যত বাধাই আসুক, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাব।”

জেলা পুলিশের এ সম্মাননাকে ওসি মাসুদ খানের দায়িত্বশীলতা, সাহসিকতা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাঁর ভূমিকা আগৈলঝাড়া থানা পুলিশের সদস্যদেরও উৎসাহিত করবে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।