Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

বরগুনা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন আসমা বেগম (৩৫) নামের এক স্কুলশিক্ষিকা। সড়ক পার হওয়ার সময় টমটমের ধাক্কায় মেয়েসহ ছিটকে পড়েন তিনি। এ সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হন আসমা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে অক্ষত থাকে তাঁর কোলে থাকা ছোট মেয়ে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি উপজেলার ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাঁকে ধাক্কা দেয়। এতে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। একপর্যায়ে মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন। পরে চালক জাহিদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটমচালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত আসমা স্কুলশিক্ষিকা হওয়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।