Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত নৌবাহিনীর সদস্য স্বামী

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার প্রতিবাদ করায় কানিজ ফাতিমা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আশিক হাসানের বিরুদ্ধে। আশিক বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। এ ঘটনায় স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাগাচারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে চট্টগ্রামে কর্মস্থলে চলে যান। মেয়ের সুখের কথা চিন্তা করে সৌদি আরবপ্রবাসী বাবা আবুল কালাম জামাতার চাকরিসহ সংসারের বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহযোগিতা করেন। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ স্বজনদের।

তাঁদের দাবি, চট্টগ্রামে যাওয়ার পর স্ত্রীকে অবহেলা করতে শুরু করেন আশিক। একপর্যায়ে স্বামীর মোবাইল ফোনে ফরিদপুরের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ। ওই নারীকে আশিক ‘ধর্মবোন’ পরিচয় দিলেও তাঁদের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন তিনি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেই কানিজের ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করা হয়েছে।

চলতি সপ্তাহে ছুটিতে বাড়িতে আসেন আশিক। সোমবার বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক ও তাঁর পরিবারের সদস্যরা কানিজকে মারধর করেন বলে অভিযোগ স্বজনদের। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনেরা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।