Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বৃদ্ধ নানার

বরগুনা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাঁর চলাচলের অবলম্বন লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতি জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারীর মেয়ের ঘরের নাতি জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজীও তাঁর বাড়িসংলগ্ন এলাকায় বসবাস করেন। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে রব্বানী গাজীকে নামাজ পড়ার কথা বলেন সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন রব্বানী। একপর্যায়ে বৃদ্ধের হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বার্ধক্যের কারণে মাওলানা সোহরাব হোসেনের স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হয়। এ অবস্থায় চলাচলের অবলম্বন লাঠিটি ভেঙে দেওয়ায় তিনি বিপাকে পড়েছেন। ঘটনার পর থেকে শারীরিক অসুবিধার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ওই বৃদ্ধ।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা সোহরাব হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।