Nabadhara
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

Link Copied!

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন শ্রীশ্রী মতুয়া হরি মন্দিরে এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাখিমারা বাজার প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে নতুন ধান ঘরে তোলার আনুষ্ঠানিকতার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে তৈরি করা হয় নানা ধরনের পিঠা-পুলি। সনাতনী নারীদের শঙ্খধ্বনি ও উলুধ্বনি এবং ঢাক-ঢোলের বাদ্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। নতুন ধানের ঘ্রাণ, ঐতিহ্যবাহী পিঠা-পুলি পরিবেশন, নাচ ও গানের মধ্য দিয়ে উদযাপিত হয় বাঙালির শেকড়ের এই উৎসব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।