বরগুনা প্রতিনিধি
বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিয়মিত টহল দেওয়ার সময় বরগুনা সদর থানা পুলিশের সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশের টহল চলাকালে বাড়িটিতে আগুনের বিষয়টি নজরে আসে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারা এবং কী কারণে বাড়িটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

