Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে জনসাধারণের চলাচলের সুবিধার্থে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা নদীর ঘাটসংলগ্ন এলাকায় এ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জানা যায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে সদস্যরা কোদাল, ঝুড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্র ধারণ করে আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় জনকল্যাণমূলক কাজে ভূমিকা রেখে আসছেন। সুদরানা নদীর ঘাটসংলগ্ন এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তা সংস্কারে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংস্কারকাজে অংশ নেন আনসার ও ভিডিপি সদস্য বিপ্লব হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াদ, আল কাহার আসিফ, শাহজাহান আলী ও বায়তুলসহ অন্যরা।

স্থানীয় সচেতন মহল আনসার ও ভিডিপি সদস্যদের এমন স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।