কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাঁর কর্মী হিসেবে আমরাও সেভাবে জনগণের পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি খোকন বলেন, জনগণের আস্থা অর্জন এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দলের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
মতবিনিময় সভায় কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

