Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬ শতাধিক স্বেচ্ছাসেবী, অংশ নিলেন ৯ জেলার কর্মীরা

যশোর প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ছয় শতাধিক সদস্য। তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার আহ্বানে সাড়া দিয়ে শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশের নয়টি জেলার স্বেচ্ছাসেবীরা।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা থেকে আসা স্বেচ্ছাসেবীরা শহরের দড়াটানা ভৈরব সেতু থেকে কাঠেরপুল সেতু পর্যন্ত নদীর অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁরা নদীতে নেমে কচুরিপানা অপসারণের মাধ্যমে ভৈরবের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, প্রধান সমন্বয়ক চম্পা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। এ ছাড়া যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোস্তাক হোসেন ও যুব প্রধান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা দিতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি মেডিকেল টিমের ১৫ জন সদস্য কাজ করছেন। তাঁরা প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন।

উল্লেখ্য, দূষণ ও কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব নদের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমে নদ পরিষ্কারের উদ্যোগ নেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগে যুক্ত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এ উদ্যোগ আরও গতি পেয়েছে। তবে ভৈরব নদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি দূষণের উৎস বন্ধ করাও জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।