কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির মাদারীপুর রিজিওনের জোনাল টিম লিড আকবর হোসেন, মাদারীপুর সদরের এজেন্ট রিলেশনশিপ অফিসার মো. গফুর এবং জীবনদী এসএমই ইউনিটের বিডিএম চন্দন কুমার দাস।
এ ছাড়া ভূরঘাটা এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট রুবেল হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

