Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৭-৮ হাজার জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ৯ দিন পর গত ২২ নভেম্বর দায়ের করা এ মামলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৯। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯, দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই মো. আরিফুল ইসলাম।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ (৫৪), সহসভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস সর্দার (৫৫), যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস (৫১), সাংগঠনিক সম্পাদক বিএম তাওফিক বিশ্বাস (৪৫), পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল শেখ (৫২) ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস (৪৫)।

এ ছাড়া সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন শেখ (৪০), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস (৪০) এবং টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হকের (৩৮) নামও এজাহারে রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল হামলাকারী টুঙ্গিপাড়া থানা কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় পুলিশের ওপর হামলা ও মারধর, ব্যাপক ভাঙচুর, অস্ত্রাগারের তালা ভেঙে আগ্নেয়াস্ত্র ও গুলি লুট এবং থানা ভবন, ব্যারাক ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি সরকারি কাজে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া হামলায় সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। তবে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়ে এজাহারে কোনো তথ্য দেওয়া হয়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, গত ২২ নভেম্বর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।