দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার হলিহেরা একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব শ্যামল কুমার। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সহসভাপতি মো. রানাউল আলম, অভিভাবক সদস্য মো. জার্জিস হোসেন সোহেল ও মোছা. খালেদা খাতুন, শিক্ষক প্রতিনিধি মো. আফতাব আলী, বিশিষ্ট সমাজসেবক মো. আকবর হোসেন হেনা, রখতিয়ারপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, কাঠালবাড়ীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ড. সেলিম রেজা খান ও মো. ইউসুফ আলী।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

