Nabadhara
ঢাকাবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে দোকানে  বাজার আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী ! 

MEHADI HASAN
এপ্রিল ১৩, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে দোকানে বাজার আনতে  গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সুমাইয়া (১৪) নামের এক কিশোরী। মঙ্গলবার বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দুমকি থানায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদি হয়ে মামলা দায়েরে করেছেন।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শহীদ মুন্সির স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে দোকানে বাজার আনতে গেলে ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে ( দোকান মালিক) আবু বকর সরদার নানান লোভ দেখিয়ে অই কিশোরীকে দোকানের সাথে বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবু বকরকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে ধর্ষক আবু বকর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে বুধবার সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়।
এব্যাপারে ওই তরুনীকে বাবা শহীদ মুন্সি বাদি হয়ে মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০৭। দুমকি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।