Nabadhara
ঢাকাশনিবার , ১৩ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার ৭টি প্রকল্প পরিদর্শণ করলেন এলজিইডির প্রধান প্রকৌশলী

টুঙ্গিপাড়া প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৭টি উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেছেন।

আজ শনিবার সকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলায় নব নির্মিত ২ লেন লেবুতলা সেতু, ইউনিয়ন বøক সড়ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত পাটগাতী লঞ্চঘাট ঘাটলা, টুঙ্গিপাড়া স্টিমার ঘাট ঘাটলা পরিদর্শন করেছেন। এছাড়া তিনি অডিটোরিয়াম,  গিমাডাঙ্গা–টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক ও উচ্চ  বিদ্যালয় ঘুরে দেখেছেন।

এ সময় এলজিইডির ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার, ফরিদপুর অঞ্চলের তত্ত¡বধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম শহিদ, গোপালগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি মোঃ আবু ছায়েদ, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ এলজিইডি’র পদস্থ প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।