Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভূয়া ডিজিএফআই সদস্য আটক

 শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের বিভিন্ন এলাকায় ডিজিএফআই পরিচয় প্রদানকারী প্রতারক সোহেল রানাকে (২৪) কে অবশেষে পুলিশ আটক করেছে । বুধবার (৭ সেপ্টেম্বর) রাত রাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

এর আগে একই দিন রাত ৯টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে সোহেল রানার নামে মামলা দায়ের করেন। আটককৃত ভুয়া ডিজিএফআই নড়াইল সদর উপলোর শংকরপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে সোহেল রানা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ডিজিএফআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। একই সঙ্গে সৈনিক পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গাগ্রামের মফিজার গাজীর মেয়ে ঝরনা আক্তারকে বিয়ে করেন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যে প্রতারণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়েন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান নবধারা কে বলেন, সোহেল যেভাবে প্রতারণা করে, তা বোঝার কায়দা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।