Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ট্রলি উল্টে কিশোরের মৃত্যু

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় ট্রলি উল্টে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়া-খুলনা সড়কের উথলি নামক স্থানে ট্রলির চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলি উল্টে যায়।

ট্রলির নিচে চাপা পড়ে হেলপার সজিব শেখ(১৬) গুরুতর আহত হয়। সে পৌরসভার সিতারামপুর গ্রামের রুলু শেখের ছেলে। তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ট্রলির ড্রাইভার নাহিদ পলাতক রয়েছে। অপর হেলপার রিহাদ শেখ(১৩) আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।