Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জিহাদ মোল্যা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া পাওয়া গেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত জিহাদ মোল্যা নড়াইলের মাছিমদিয়া গ্রামের ইবাদুল মোল্যার ছেলে। সে আউড়িয়ার এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।

পরিবারের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যান জিহাদ। পরীক্ষা শেষে বের হলে স্কুল গেটের সামনেই দুর্বৃত্তরা তাকে মারধর করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন অন্য স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের ভিতরে ঢোকার জন্য ধাক্কাধাক্কি ও বাকবিতন্ডা হয়। তারই জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নড়াইল সদর থানার ডিউটিরত কর্মকর্তা জানান, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।