বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে ’আলোকিত ও মানবিক মোল্লাহাট’ বিনির্মাণে মধুমতি ১০০ মেঃ ওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সম্মানিত অতিথি ছিলেন মধুমতি ১০০ মেঃ ওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মাদ খান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকৌশলী আবির হোসেন, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

