Nabadhara
ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পরিষদে সুবাস চন্দ্র বোস চেয়ারম্যান নির্বাচিত ঃ

এস এম শরিফুল ইসলাম ,নড়াইল ঃ
অক্টোবর ১৭, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইল আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সুবাস চন্দ্র বোস বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সস্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির লিটুর চাইতে ৮২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। সুবাস চন্দ্র বোস তার আনারস মার্কায় মোট ২৬০ ভোট পেয়েছেন। অপর দিকে ফয়জুর আমির লিটু তার মোটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১৭৮ ভোট। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলার তিনটি উপজেলায় ৪টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অপর প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব তার চশমা প্রতীকে মোট ১১৩ ভোট পেয়েছেন। এদিকে সদস্য পদে লোহাগড়ায় শামসুল আলম কচি ,নড়াইল সদরে খোকন সাহা এবং কালিয়ায় সাজ্জাদ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে লোহাগড়ায় জেসমিন বেগম ,কালিয়ায় শাহিনুর আক্তার রুমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।