Nabadhara
ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ৭ দফা দাবীতে গণঅনশন কর্মসূচী পালিত

 শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২২, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে লোহাগড়ায় সকাল সন্ধা গণ অনশন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে লোহাগড়া শহরের নিতাই গৌর জিউর মন্দির প্রাঙ্গনে আয়োজিত গণ অনশন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন, সাধারণ সম্পাদক পরীক্তিত শিকদার, সহ-সভাপতি গৌতম দেওয়ান, পরিমল কুমার ঘোষ, পরেশ সমাদ্দার, কোষাধক্ষ্য সঞ্জয় বিশ্বাস, পৌর পূজা উদযাপন পর্ষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ কুমার সরকার, তারক চাঁদ মতুয়া সংঘ লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব রনজিৎ টিকাদার. উজ্জল কুমার পাল সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।