Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঘূর্ণিঝড় সিত্রাংয় ঝড়ের আঘাতে ১ জন মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২৫, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় নড়াইলে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মেহগনি গাছের ডাল ভেঙে পড়ে একজন গৃহ-পরিচারিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বাগেরহাট জেলার স্বামী পরিত্যক্তা মর্জিনা বেগম (৩২) ছেলে জিহাদ (১১) কে নিয়ে দীর্ঘদিন যাবত লোহাগড়া পৌর শহরের রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়ীতে ভাড়া থেকে বিভিন্ন মানুষের বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন৷ সোমবার (২৪ অক্টোবর) বিকালে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছলে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে মহিলা কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে ৷ স্বজনরা এলে তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।