Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫অক্টোবর) সকাল ১১ টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা অডিটোরিয়ামে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সকলকে উদ্বুদ্ধ করতে হাত ধৌত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারবিন নীরি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।